বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
মহাখালীতে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা, দীর্ঘ যানজট
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৫:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এতে রাস্তায় বাস চলাচল বন্ধ থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তায় চলাচল করা হাজারো যাত্রী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ মহাখালী থেকে অব্যবহৃত বাসগুলো সরিয়ে পূর্বাচলে নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করে। এটি বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। এখান থেকেই ঘটনার সূত্রপাত হয়।

মহাখালীতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কের উভয় পাশ বন্ধ করে দিয়েছিলেন।

তিনি বলেন, ‘শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনে সড়কের উভয় পাশ অবরোধ করে রেখেছে, যার ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’

বাস শ্রমিকরা কী দাবি জানাচ্ছিলেন, তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। 

সরেজমিনে দেখা যায়, রাস্তার উভয় পাশের যানবাহনগুলো আটকে রয়েছে। এ যানজট আশেপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে এবং বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে এ রাস্তার চলাচল করা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।

ভুক্তভোগী এক যাত্রী জানান, প্রায় দুই ঘন্টা ধরে একই জায়গায় আটকে আছেন। সামনে কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে কিছু বুঝতে পারছেন না।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  মহাখালী   পুলিশ   বাস শ্রমিক   বাকবিতণ্ডা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close