বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
রাজধানী
উত্তরায় শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আনিসুর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় তার ছেলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আনিসুর রহমানের পিতার নাম মৃত ইব্রাহিম বিশ্বাস।

র‍্যাব-১ জানায়, মো. আনিসুর রহমান ‘বিশ্বাস ট্রেডার্স’ নামে প্রতারণামূলক ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম ২০১২-২০২৪ সাল পর্যন্ত চলমান ছিল। ওই সময়ে তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার ৪০০-৫০০ জন সাধারণ মানুষকে বিভিন্নভাবে আকর্ষণীয় অফারের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পরবর্তী নির্দিষ্ট সময়ে গ্রাহকদের পণ্য দিতে ব্যর্থ হলে প্রতারিত ব্যক্তিরা মো. আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পণ্য ও টাকা না পেয়ে প্রতারিত ব্যক্তিরা আদালতে মো. আনিসুর রহমানের নামে প্রতারণা মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে মো. আনিসুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়। ১০টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৮ বছর ৫ মাসের সাজা এবং ৮২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমারখালী থানা পুলিশের কাছ থেকে অধিযাচন পাওয়ার পর র‍্যাব-১, সিপিসি-১’-এর দল বুধবার উত্তরা সেক্টর-১১’-এর ২১ নম্বর বাড়ি নম্বর সামনে থেকে মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

আনিসুর রহমানকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১’-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উত্তরা পশ্চিম থানা   আনিসুর রহমান   প্রতারণা মামলা   র‍্যাব-১  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close