বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার সমুদ্র সৈকতে বেওয়ারিশ কুকুর ও গরুর অবাধ বিচরণ
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। প্রকৃতির এ অপার সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীদের কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল হোটেল-মোটেল জোন। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে কক্সবাজারের এক অনন্য পরিচিতি থাকলেও, মূল সৈকত বালিয়াড়ির সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা ক্ষোভ ও উদ্বেগ।

​সৈকতে ঘুরতে আসা পর্যটকদের প্রধান ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে শতাধিক বেওয়ারিশ কুকুর ও খোলা অবস্থায় ঘুরে বাড়ানো গরু-ছাগলের বিচরণ। প্রাকৃতির রূপ উপভোগ করতে এসে বালিয়াড়িতে পশুদের এমন অবাধ চলাচল দেখে অবাক হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

​ঢাকা থেকে পরিবার নিয়ে আসা পর্যটক সুজন বলেন, ‘সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা এক দারুণ অনুভূতি। কিন্তু সৈকতে চলাচলের সময় বেওয়ারিশ কুকুর ও গরুর মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত হতাশাজনক। বিশ্বমানের একটি পর্যটন কেন্দ্রের বালিয়াড়ি যদি পশুর বিচরণভূমি হয়, তবে তা পর্যটনের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করে।’

​একই উদ্বেগ প্রকাশ করেন কুমিল্লা থেকে আসা পর্যটক জাহেদ। তিনি বলেন, ‘সৈকত থাকবে একদম নিরাপদ ও উন্মুক্ত। কিন্তু যেখানে-সেখানে ক্ষিপ্ত কুকুর ঘুরে বেড়ালে নিরাপত্তা বিঘ্নিত হয়। বিশেষ করে সঙ্গে থাকা শিশুদের যদি কোনো বেওয়ারিশ কুকুর আক্রমণ করে, তবে তার দায় কে নেবে? বিচ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

​পর্যটকদের অভিযোগ, জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটির দীর্ঘদিনের উদাসীনতা ও কার্যকর নজরদারির অভাবই এ পরিস্থিতির জন্য দায়ী। প্রতিনিয়ত সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে কুকুর ও গবাদিপশুর উৎপাত বাড়লেও তা নিয়ন্ত্রণে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেই।

​স্থানীয় সচেতন মহল ও পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত সৈকত বালিয়াড়ি থেকে এসব কুকুর ও গবাদিপশু সরিয়ে নিরাপদ পরিবেশ তৈরি করা না গেলে তা দেশি-বিদেশি পর্যটক কমানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। পর্যটন খাতের সুনাম রক্ষায় দ্রুত বিচ ম্যানেজমেন্ট কমিটি ও স্থানীয় প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   সমুদ্র সৈকত   বেওয়ারিশ কুকুর   গরু   বিচরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close