শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
খোলাকাগজ স্পেশাল
এখনো জামায়াতনির্ভর এনসিপি
শিপার মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নয়া বন্দোবস্তের কথা বললেও এখনো স্বতন্ত্র রাজনৈতিক আদর্শ তৈরি করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য করার পর দলটির রাজনৈতিক অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেকে দলটিকে জামায়াতনির্ভর হিসেবে দেখছেন। বিশেষ করে জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতের সঙ্গে ওয়াকআউটসহ রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে জামায়াতকে সমর্থন নিয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে দলটি।  

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য— দলটি এখনো পুরোনো রাজনৈতিক চিন্তার বাইরে বের হতে পারছে না। এ ছাড়া সংসদে জামায়াতের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে এনসিপির সমন্বয় যেমন দৃশ্যমান, তেমনি রাজপথের কর্মসূচিতেও নেই নিজস্ব কর্মকাণ্ড। ফলে দলটি এখনো জামায়াতের ওপরই নির্ভর করছে। তবে এনসিপির নেতারা বলছেন ভিন্ন কথা। 

তাদের ভাষ্য, কোনো নির্দিষ্ট ইস্যুতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হলেই সেই দলের ওপর নির্ভরশীল হওয়া নয়। নিজেদের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি অনুযায়ীই এনসিপি সিদ্ধান্ত নিচ্ছে। এনসিপি পোষা বিরোধী দল হবে না জানিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‎আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে, তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না।’ 

গত সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আমাদেরকে শেখাতে হবে না কিভাবে কর্মসূচি করব। তারা বলছেন, এটা লংমার্চ না, রোডমার্চ। আবার কেউ কেউ বলছেন, লংড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লংড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লংমার্চ।’

সারজিস আলম আরও বলেন, ‘আপনাদের শেখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন ‘মার্চ টু ডেমোক্রেসি’র ঘোষণা দিয়েছিলেন তখন শুধু একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো কর্মসূচিকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। আপনারা তখন বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থ বিরোধী দলের আমাদের নসিহত করা ঠিক হবে না।’

এদিকে এনসিপিকে জামায়াতের শিশু সংগঠন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আপনারা দেখেছেন ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়েছেন। এর কারণ, এনসিপি যখন জামায়াতের সঙ্গে মিশে গিয়েছে, তখন এসব তরুণ নেতারা এনসিপি ছেড়ে বেরিয়ে এসেছে। দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন। গত শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটবাজি শুরু করেছে এনসিপি। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছেন। মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা।

তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেইমানি করেছেন।

রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিল জামায়াত স্বাধীনতাবিরোধী, জামায়াত দেশের সার্বভৌমত্ব চায় না। এসব কথাবার্তা বলার পর তারাই আবার জামায়াতের পকেট বন্দি হয়েছে। এনসিপির যে সব প্রার্থী নির্বাচন করেছে তাদের সব খরচ দিয়েছে জামায়াত।

জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক কে তা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা সেটা স্বীকার করি। কিন্তু এই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close