শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
আরও বেড়েছে সবজির দাম
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বাজারগুলোতে আরও বেড়েছে সবজির দাম। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও কাঁচা মরিচ। অন্যদিকে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে আজ প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে গাজরও। কাঁচা মরিচের দাম আরও বেশি- প্রতি কেজি ১৬০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

এ ছাড়া লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ও শসার দামও প্রতি কেজি ৮০ টাকা।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কচু ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং ঢ্যাঁড়সও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

সবজির মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এ ছাড়া লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ‘কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহে কিছুটা প্রভাব পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারের দামে। বৃষ্টির কারণে সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে কিছু সবজির দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিক্রেতারা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সবজির দাম   ঢাকার বাজার   কাঁচা মরিচের দাম   গোল বেগুনের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close