শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খোলাকাগজ স্পেশাল
আবারও অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা ফ্যাসিস্টদের
রবিউল ইসলাম
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আবারও সক্রিয় হয়ে উঠেছে পতিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটকে পুঁজি করে জনগণের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করছে। সরকার যখন দেশের সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং পুলিশ বাহিনীর চেইন-অব কমান্ড ফিরিয়ে আনতে উঠেপড়ে কাজ করছে, যখন দুর্বল অর্থনীতি চাঙ্গা করছে, তখনই গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আগের মতোই মাঠে সক্রিয় হয়েছে তারা। 

শুক্রবারও রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে পাঁচটি ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। গত বৃহস্পতিবার দুপুরে উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় আরও চার নেতাকর্মীকে আটক করা হয়। একইদিন খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ।

সংকটকে পুঁজি করে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা : 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা একের পর এক অস্থিতিশীলতা ও নীরব অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা সুযোগের অপেক্ষায় থাকে। কোনো ঘটনায় সুযোগ পেলেই দোসররা সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এ সংকটকে পুঁজি করে তারা মাঠ গরম করা ও জনগণের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।

গুলশানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ২ : 

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। গতকাল শুক্রবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। 

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

উত্তরা থেকে মিছিলের প্রস্তুতি, আটক ৪ : 

গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে আটক করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)। উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।

খুলনায় ঝটিকা মিছিল, ২ কর্মী আটক : 

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে বের হওয়া এ মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ী তনু ও ইব্রাহিম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুজন আটক হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট সরকারের দোসররা ঝটিকা মিছিলের চেষ্টা করছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী তা সফল হতে দিচ্ছে না। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা সহ্য করা হবে না। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অস্থিরতা   পাঁয়তারা   ফ্যাসিস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close