রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      
বিনোদন
জুলাই যোদ্ধারা নয়, হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে: বাঁধন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই যোদ্ধারা নয়, বরং তার ওপর হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

সোমবার (১৪ সেপ্টেম্বর) ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী শেষে সকালে দেশে ফিরে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে, গত মঙ্গলবার ইতালির মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয় দিয়ে কয়েকজন বাঙালি বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা করেন। তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বারবার আঘাত করা হয়। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ হামলাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।

দেশে ফিরে বাঁধন বলেন, এ ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবুন। কারণ কষ্ট করে আপনারা পরিবারের জন্যই কাজ করছেন।

বাঁধন জানান, এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেছেন তিনি। পাশাপাশি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দেশটির সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই যোদ্ধা   হামলাকারী   বাঁধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close