মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
শিক্ষা
গঙ্গাচড়ায় চার বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চার বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন রংপুরের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।

পরিদর্শনের সময় কর্মকর্তারা বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুতকরণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন করা বিদ্যালয়গুলো হলো—তালুক হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে কর্মকর্তারা শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শিখন অগ্রগতি সম্পর্কে ধারণা নেন। বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, ‘বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যালয়গুলোর কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   বিদ্যালয়   পরিদর্শন   প্রাথমিক শিক্ষা কর্মকর্তা   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close