বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
আইন-আদালত
শিশু ধর্ষণ মামলায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিককে (৫৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম এ রায় দিয়েছেন।

সাজাপ্রাপ্ত মো. মোখছেদ আলী জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদ আলীর বাড়ির উঠানে তার এক নাতনির সঙ্গে খেলছিল। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনা জানালে ওই শিশুর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় এক বছরের মধ্যে সাক্ষ্যপ্রমাণ শেষে রায় প্রদান করেন বিচারক।

দ্রুততার সঙ্গে রায় প্রদান করায় বিচার বিভাগকে ধন্যবাদ জানান শিশুটির বাবা। তিনি বলেন, ‘এভাবে ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে ধর্ষণের মতো ঘটনা কমবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মাত্র এক বছরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক মহোদয় এ রায় দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে ভুক্তভোগীর বাবা সন্তুষ্টি
প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার সম্পন্ন করায় বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   শিশু ধর্ষণ   মামলা   যাবজ্জীবন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close