বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আইন-আদালত
রাজনগরে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড, সহযোগীদের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আলোচিত আজিজুল হক হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড এবং তাদের দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৩ বছর পর বহুল আলোচিত এ মামলার রায়ে চার আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিরা হলেন রুবেল মিয়া ও রোমান মিয়া। তারা রাজনগর উপজেলার মুনিয়ারপাড় এলাকার মোস্তাকিম মিয়ার ছেলে। একই মামলায় জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে কমরু মিয়া, জাহির মিয়া ও তাহিরপুর মিয়াকে।

আদালতের রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনানুযায়ী অন্যান্য আদেশও দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজনগর উপজেলার মুনিয়ারপাড় এলাকায় আজিজুল হক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দণ্ডাদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজনগর   হত্যা মামলা   মৃত্যুদণ্ড   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close