সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
জাতীয়
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপস : পরিচ্ছন্ন সেবায় নাগরিক আস্থায় নতুন মাত্রা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নগরবাসীর পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে চালুকৃত ‘ক্লিন কেয়ার’ অ্যাপস নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত ৭ জুলাই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং ১ আগস্ট থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়।

​কার্যক্রম শুরুর পর গত দুই মাসে সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে সর্বমোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ সফলভাবে সমাধান করা হয়েছে এবং অবশিষ্ট ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

​নাগরিক সন্তুষ্টির দিক থেকে অ্যাপটির গড় রেটিং ৫’-এর মধ্যে ৪.৫ এবং ব্যবহারকারীদের ৮৯ শতাংশই ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। স্বল্প সময়ের মধ্যে এমন প্রতিক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ দেয়।

​অ্যাপটির মাধ্যমে নাগরিকরা সহজে পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা জানাতে পারছেন। প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা ডিএসসিসির জবাবদিহিতা ও সেবার গতি বাড়িয়েছে। গ্রাহকরা ক্লিন কেয়ার অ্যাপস ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

​উদ্যোগটি সম্পর্কে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।”

​অ্যাপসের প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান তিনি।

প্রশাসক বলেন, ‘‘সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাগুলোকে এই অ্যাপের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’’

প্রসঙ্গত, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসি এই ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেমটি চালু করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্লিন কেয়ার অ্যাপ   ডিএসসিসি   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন   পরিচ্ছন্নতা   নাগরিক সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close