বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      
প্রিয় ক্যাম্পাস
সড়ক দুর্ঘটনায় আহত জিতুর মৃত্যুতে হাবিপ্রবিতে শোক
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনার পর দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ তম ব্যাচের  শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন জিতু। এতে তার দুটি পা-ই মারাত্মকভাবে থেঁতলে যায়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শে গত ২৭ সেপ্টেম্বর তার একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। তবে শেষ রক্ষা হয়নি; আজ দুপুরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জিতুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাবিপ্রবি প্রশাসন। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে জিতুর সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আবেগঘন পোস্ট দিচ্ছেন। ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close