বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      
খেলাধুলা
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৪ এএম আপডেট: ০১.১০.২০২৬ ১০:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে উঠেছে পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সোনা জয়ের লড়াইয়ে জায়গা করে নিয়েছে তারা। ১৩ ওভারে বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।

জাপানের নিশিনে বৃহস্পতিবার (১ অক্টোবর) এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে লড়াই করেছিলেন তাওহিদ হৃদয়। তার ২৫ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। হৃদয়ের ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি চার।

বাংলাদেশের শুরুটা অবশ্য ছিল হতাশার। ৪৫ রানেই চার উইকেট হারায় লিটন কুমার দাসের দল। সাইফ হাসান ১৯, তানজিদ তামিম ৭, লিটন ২ এবং পারভেজ হোসেন ইমন করেন ১ রান। এরপর হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৫৩ রানের জুটি দলকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়।

জবাবে পাকিস্তানও শুরুতে চাপে পড়ে। ৫৩ রানের মধ্যেই হারায় চার উইকেট। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সাইম আইয়ুব ও উসমান খানকে ফিরিয়ে বাংলাদেশ ফাইনালের স্বপ্ন দেখছিল।

কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেন হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা। হাসান ২৭ ও সামাদ ৩০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান, মাহেদি হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। পাকিস্তানের সুফিয়ান মুকিম তিনটি এবং আরাফাত মিনহাস দুটি উইকেট শিকার করেন।

এই হারে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সোনা ও রুপার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   বাংলাদেশ-পাকিস্তান   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close