বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      
অর্থনীতি
শ্যামপুর-কদমতলীতে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের নোটিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় পাঁচশিল্প প্রতিষ্ঠানকে নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত এনফোর্সমেন্ট কার্যক্রমে এ নোটিস দেওয়া হয়।

এনফোর্সমেন্ট কার্যক্রমে ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করা হয়। 

পরিদর্শনে শিল্পপ্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য পরিশোধন প্লান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তী বিশ্লেষণের জন্য শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে নোটিস দেওয়া হয়।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রম চলবে।

এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো. মাহবুব জামিল, বাংলাদেশে নৌ বাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম, ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান। এছাড়াও এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধি।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীসমূহের পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠিত হয়েছে। সাব-কমিটির কার্যপরিধি অনুসারে তুরাগ ও বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় বৃহস্পতিবার রোস্টারভিত্তিক এ এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্যামপুর-কদমতলী   পরিবেশ অধিদপ্তর   শিল্পপ্রতিষ্ঠান   বুড়িগঙ্গা নদী   তুরাগ নদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close