বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শ বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে আমরা মাদক থেকে দূরে থাকতে পারি এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক কসরত নয়; এটি মানুষের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার পাশাপাশি মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।’

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জিয়া ইম্পায়ার ও নাইটমেয়ার ব্যাটালিয়ন। ম্যাচে নাইটমেয়ার ব্যাটালিয়নকে ২-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় জিয়া ইম্পায়ার।

টুর্নামেন্টকে ঘিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close