শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
নিষিদ্ধ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সহসভাপতি নিলয় গ্রেপ্তার
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কাজী নজরুল ইসলাম ভবনের সামনে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ায় এক শিক্ষার্থীকে মারধর ও ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সাবেক সহসভাপতি নাসিফ নিলয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুমানিক বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের সামনে নিলয়ের সঙ্গে এক শিক্ষার্থীর কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হলে তাকে শিক্ষার্থীরা ধরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যান।

ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিহাব। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী জানান, কাজী নজরুল ইসলাম ভবনের সামনে ২৩তম ব্যাচের শিক্ষার্থী শিহাব নাসিফ নিলয়কে জিজ্ঞেস করেন, ‘ভাই, আপনি ছাত্রলীগের সহসভাপতি পদে থেকে বহিষ্কৃত হয়ে এখানে কী করেন?’ এতে ক্ষিপ্ত হয়ে নিলয় বলেন, ‘তুমি কত ব্যাচ? কে তুমি?’ কথা-কাটাকাটির একপর্যায়ে নিলয় ওই শিক্ষার্থীকে থাপ্পড় মারেন। এতে শিহাবের ঠোঁট ফেটে রক্তাক্ত হয়ে যায়।

এ ঘটনার পরপরই ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা এগিয়ে আসেন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়লে শিক্ষার্থীরা নিলয়কে ধরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা বন্ধু ও অর্থনীতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোনেমকেও গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে হাবিপ্রবির সহকারী প্রক্টর মো. আহসান হাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নিলয়কে নিয়ে একটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে শিক্ষার্থীরা তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানা-পুলিশের কাছে তথ্যগুলো সরবরাহ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এখন তারা পুলিশের হেফাজতে আছেন। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close