রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      
রাজধানী
শাহজালাল বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ দুই বিমানকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ১২:২৯ পিএম
বিমানবন্দরে আটককৃত স্বর্ণের বার।

বিমানবন্দরে আটককৃত স্বর্ণের বার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

রোববার (৪ অক্টোবর) সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও অপর কর্মী মো. মিজান।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় ওই দুই কর্মীকে হাতেনাতে আটক করেন যৌথ অভিযানে অংশ নেওয়া সদস্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল বিমানবন্দর   স্বর্ণের বার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close