রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      
রাজধানী
আনসারের তৎপরতায় বিমানবন্দর থেকে আইফোন উদ্ধার, মালিককে হস্তান্তর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান আইফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। 

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভী লাগেজ গেইট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য শ্রী মিঠুন কুমার স্ক্যানার বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় ফোনটি পড়ে থাকতে দেখেন।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে অবহিত করেন। এরপরই শুরু হয় ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করার সম্মিলিত প্রচেষ্টা। সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়।

সবশেষে পিসি মো. আলমগীরের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকানা নিশ্চিত করে ফোনটি শাহা নুরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়। বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন ভুক্তভোগীসহ উপস্থিত যাত্রীরা‌।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আনসার   বিমানবন্দর   আইফোন   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close