মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      ● লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার পদে বদলি      ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      
ফিচার
জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশের প্রিমিয়াম মেন্সওয়্যার ব্র্যান্ড জেন্টলম্যান’স ওয়ারড্রোব (জিডব্লিউ) রাজধানীর বনানীতে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট চালু করেছে। নতুন এই আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটির সম্প্রসারণে যুক্ত হলো নতুন একটি অধ্যায়।

শাবাব দ্বীন শারেকের হাত ধরে যাত্রা শুরু করা জেন্টলম্যান’স ওয়ারড্রোব ক্লাসিক মেন্সওয়্যারকে কনটেম্পোরারি স্টাইলের সঙ্গে সমন্বয় করে পোশাক তৈরি করে। সেই ভাবনার ধারাবাহিকতায় ব্র্যান্ডটির কালেকশনে রয়েছে রেডি-টু-ওয়্যার ও কাস্টম টেইলারিং—দুই ধরনের পোশাক। এর মধ্যে রয়েছে স্যুট, ব্লেজার, শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ।

নিজের পছন্দ ও মাপ অনুযায়ী পোশাক তৈরি করতে চান এমন ক্রেতাদের জন্য কাস্টম টেইলারিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, ফিট ও ডিজাইন বেছে নেওয়ার সুযোগ। বনানীর নতুন আউটলেটে এসব সেবা একসঙ্গে পাওয়া যাবে।

নতুন এই রিটেইল স্পেসে ক্রেতারা বিভিন্ন কাপড় দেখে পছন্দ করতে, ফিট নিয়ে আলোচনা করতে এবং নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। কাস্টম টেইলারিংয়ের জন্য এখানে কাপড়ের কালেকশনও বাড়ানো হয়েছে।

জেন্টলম্যান’স ওয়ারড্রোবের ফাউন্ডার ও সিইও শাবাব দ্বীন শারেক বলেন, “আমাদের কাছে গ্রোথ মানে শুধু আরও বেশি স্টোর খোলা নয়। এর মানে হলো জিডব্লিউ-এর অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, একই সঙ্গে ব্র্যান্ডটি যেসব বিষয়কে গুরুত্ব দেয়, সেগুলো ধরে রাখা। এর মধ্যে রয়েছে চিন্তাশীল ডিজাইন, ভালো ফিট এবং এমন স্টাইল, যা সময়ের সঙ্গে পুরোনো হয় না।”

বনানীর আউটলেটটি জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি লোকেশন। ভবিষ্যতে এই মডেলের মাধ্যমে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রোডাক্ট, টেইলারিং ও কাস্টমার সার্ভিসের মানও একইভাবে ধরে রাখতে চায় জিডব্লিউ।

বনানীর নতুন আউটলেটটি জিডব্লিউ-এর ধানমন্ডি ও মিরপুর ডিওএইচএসের বর্তমান লোকেশনগুলোর সঙ্গে যুক্ত হলো।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জেন্টলম্যান’স ওয়ারড্রোব   ফ্র্যাঞ্চাইজি আউটলেট   বনানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close