একই পরিবারের একাধিক ব্যক্তি আর সারের ডিলারশিপ নিতে পারবেন না। সরকারের প্রণীত নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
সারের কৃত্রিম সংকট রোধ, স্বজনপ্রীতি বন্ধ এবং পারিবারিক একচেটিয়া প্রভাব কমানোর জন্য সরকার এই নীতিমালা তৈরি করেছে। চেম্বার আদালতের এই আদেশের ফলে এখন থেকে একই পরিবারের একাধিক ডিলারশিপ পাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ রইল।
কেকে/সাশ