শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
ফিচার
দারাজের ১০.১০ শপিং ফেস্টে ৮০% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি ৬৪ জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ২:৪৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বছরের অন্যতম বড় অনলাইন কেনাকাটার আয়োজন ‘১০.১০ শপিং ফেস্ট’ নিয়ে এসেছে দারাজ বাংলাদেশ। ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এতে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত এবং হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় নির্বাচিত পণ্যে পাওয়া যাবে বিনামূল্যে ডেলিভারি সুবিধা।

ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্সেস, স্বাস্থ্য ও সৌন্দর্যসামগ্রী এবং লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া মেগা ডিল, ব্র্যান্ডভিত্তিক অফার এবং সাইটজুড়ে ডেলিভারি ছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ প্রিপেমেন্ট ভাউচার ও ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রিপেমেন্ট ভাউচারের মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করে কেনাকাটায় সর্বোচ্চ ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, নির্দিষ্ট সময়ে নির্বাচিত ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় বিশেষ ছাড় দেবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’।

এ কার্যক্রমের প্রথম সেশন শুরু হয়েছে ৯ অক্টোবর রাত ৮টায় এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশনগুলো অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সারাদিন, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ১৯ অক্টোবর একই সময়ে।

ক্যাম্পেইন উপলক্ষে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজন। ১১ অক্টোবর ভিশন, ১২ অক্টোবর লোটো, ১৩ অক্টোবর নেসলে, ১৪ অক্টোবর ডেটল সুপার, ১৬ অক্টোবর ডাবর এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব দিনে সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় ও অফার পাওয়া যাবে।

এ ছাড়া ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দারাজের ফেসবুক লাইভে ‘স্পিন দ্য হুইল’ আয়োজনের মাধ্যমে ক্যাম্পেইনের সূচনা করা হয়। এতে অংশ নিয়ে দর্শকদের পুরস্কার জেতার সুযোগ রাখা হয়।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসে থাকছে ‘এভরিডে লো প্রাইস’ সুবিধা। এ প্ল্যাটফর্ম থেকে তিনটি পণ্য কিনলে বিনামূল্যে ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি বিনামূল্যের উপহারসহ ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।

ক্যাম্পেইনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে হিমালয়া, ডেটল ও ইউনিলিভার—প্লাটিনাম পার্টনার হিসেবে; গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল—গোল্ড স্পনসর হিসেবে; এবং নিওকেয়ার—সিলভার স্পনসর হিসেবে।

পেমেন্টে বাড়তি ছাড় ও ক্যাশব্যাক

কেনাকাটায় অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দিতে বিভিন্ন পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে দারাজ। বিকাশে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ সীমা ২০০ টাকা। একই পরিমাণের ন্যূনতম অর্ডারে নগদে পাওয়া যাবে ১২ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।

এ ছাড়া কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ডে ১২ শতাংশ ছাড় থাকছে, যার সর্বোচ্চ সীমা ১ হাজার ৫০০ টাকা। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যোগ্য ইএমআই লেনদেনে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

ভুয়া অফার থেকে সতর্ক থাকার আহ্বান

অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দারাজ। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কিছু অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে দারাজের নাম ব্যবহার করে ভুয়া ‘মিস্ট্রি বক্স’, চাকরি ও অনলাইনে আয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে।

দারাজ জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না। একইভাবে চাকরির প্রস্তাব দিতে হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত বার্তা বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগও করে না। তাই অপরিচিত বা অননুমোদিত কোনো মাধ্যমের সঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দারাজের অফার ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ক্রেতারা [১০.১০ শপিং ফেস্টের ক্যাম্পেইন পেজ](https://s.daraz.com.bd/s.Y1PTx?cc) ভিজিট করতে পারবেন। পাশাপাশি দারাজের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


কেকে/সাশ 







আরও সংবাদ   বিষয়:  দারাজ   অফার  
মতামত লিখুন:
Loading...
Loading...

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close