রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে আকাশে সাময়িকভাবে মেঘের উপস্থিতি দেখা যেতে পারে। তবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।
কেকে/এআই