রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
গণমাধ্যম
আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৬:৫৬ পিএম
মো. আব্দুর রহিম

মো. আব্দুর রহিম

দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস এডিটর মো. আব্দুর রহিম আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়ুথের (আইওওয়াই) ২০২৬-২০২৭ মেয়াদের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের সমন্বয়ে গঠিত বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

আব্দুর রহিম বলেন, ‘১৩৫টি দেশের বৈশ্বিক অ্যাম্বাসেডর নেটওয়ার্কে আমিও একজন। ২০২৬-২০২৭ মেয়াদে আইওওয়াইয়ের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারা তার জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।’

নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের উদ্যোগে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুর রহিম। 

একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং দেশের তরুণদের সম্ভাবনা ও সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার আশাবাদও ব্যক্ত করেন আব্দুর রহিম।

২০২৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে অংশ নেওয়ার প্রত্যাশার রয়েছে আব্দুর রহিমের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর   রূপালী বাংলাদেশের আব্দুর রহিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close