মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
অর্থনীতি
রাজশাহীতে ৩৮৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

রাজশাহীতে পৌঁছে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় মঞ্চে বসে ল্যাপটপের বোতাম চেপে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এর পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে টাকা জমা হয়। প্রণোদনার অর্থ পৌঁছানোর বিষয়টি জানিয়ে কৃষকদের মুঠোফোনে এসএমএসও পাঠানো হয়।

জনসভার প্রথম পর্বে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো। এ সময় তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকী চেক তুলে দেন।
প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দেন দলীয় সংসদ সদস্য ও নেতারা।’

এর আগে মঙ্গলবার বিকাল ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীতে আখচাষি   প্রণোদনা দেওয়া   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close