বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
রাজধানী
ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত ঢাকা-সৌদি রুটের মোট ১৩৪ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিটসহ সর্বমোট ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়াও এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে সবমিলিয়ে ২০ হাজার ২৫৪ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে বেবিচক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   সৌদি   রুট   ফ্লাইট   বাতিল   ভোগান্তি   যাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close