রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
আইন-আদালত
মক্তব ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মক্তবের ছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামের ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হড়িচন্ডী এলাকার বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনা করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ১৫ বছর বয়সী এক ছাত্রীকে মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করেন মুছা মিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলাটির বিচারিক কার্যক্রমে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের সমাপ্তি হলো।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেওয়ানগঞ্জ   মক্তব   ছাত্রী   ধর্ষণ   মামলা   শিক্ষক   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close