শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
আইন-আদালত
তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে নৌপুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল। তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদীতে ঝাঁপ দেন তিনি বলে জানা গেছে। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। শুক্রবার দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই সদস্যরা। পরে রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দীপের রিমান্ড   হত্যা মামলা   তাহসিফ সাউরি   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close