রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
জাতীয়
বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত চায় সরকার: আইনমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী ভারত তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতে বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনা দণ্ডিত হয়েছেন। রাষ্ট্রের কাছে তিনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। ভারত তাকে কীভাবে বিবেচনা করছে, সেটি দেশটির নিজস্ব বিষয়।

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, বিগত সরকার আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে। সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এমন বিচারকদের বিরুদ্ধে সরকার ও প্রধান বিচারপতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হওয়ার পর বিচারিক কাজে সরকারের হস্তক্ষেপ থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায়ে বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করছে বলেও জানান আইনমন্ত্রী।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারব্যবস্থার সুফল নিশ্চিত করতে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা জরুরি।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close