ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে।
সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও কার্যদিবস ও কর্মসূচি চূড়ান্ত করবে কার্য-উপদেষ্টা কমিটি।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলোও থাকবে। বিরোধী দল গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে আলোচনার প্রস্তাব দিলে তা বিবেচনা করা হতে পারে।
তবে এ অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপিত হচ্ছে না। এ সংক্রান্ত সুপারিশ তৈরির কাজ করছে বিশেষ কমিটি। আগামী ডিসেম্বরের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে পরবর্তী অধিবেশনে তা উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
কেকে/ এসএমএন