মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      
অর্থনীতি
ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি ও জেনারেল সেক্রেটারি রাবেয়া খাতুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
আব্দুল্লাহ সাফি ও রাবেয়া খাতুন লাকি।

আব্দুল্লাহ সাফি ও রাবেয়া খাতুন লাকি।

উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল্লাহ সাফি ও জেনারেল সেক্রেটারি হয়েছেন রাবেয়া খাতুন লাকি।

কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন খসরু আহমেদ রনি। ভাইস প্রেসিডেন্ট (পার্টনারশিপ) হয়েছেন আরিফুর রহমান ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড রিওয়ার্ডস) মো. হাসান একরাম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া) সুমাইয়া হক ও ভাইস প্রেসিডেন্ট (স্পনসরশিপ) নুসরাত রুবাইয়া।

এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাবনাজ দিঠি মিষ্টি, অর্গানাইজিং সেক্রেটারি সাবরিনা পারভীন খান, সেক্রেটারি (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) সায়েকা হক এবং অফিস সেক্রেটারি শেখ রাশেদুল বারী ইকবাল।

কমিটির ডিরেক্টর হিসেবে ‘ভিন্নতা’ প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন হাসনাত জাহান এবং লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডিসপিউট রেজল্যুশনের দায়িত্বে রয়েছেন ফারজানা আক্তার। এছাড়া ‘প্রসার’ প্রজেক্টের ডিরেক্টর হিসেবে হনুফা আক্তার, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের দায়িত্বে কাজী বোরহান উদ্দিন ও মেম্বারশিপ সার্ভিসের ডিরেক্টর হিসেবে শরমিন জাহান দায়িত্ব পালন করবেন। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে সাদ এফ. আহমেদ ও উইমেন এমপাওয়ারমেন্টের ডিরেক্টর হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার আরবী। এর পাশাপাশি ডিরেক্টর হিসেবে কমিটিতে যুক্ত রয়েছেন হাবিবুল্লাহ খান।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ই-ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ ও নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

তারুণ্যের উদ্যম, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সম্মিলিত নেতৃত্বের সমন্বয়ে নবগঠিত নির্বাহী কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে ই-ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশের উদ্যোক্তা সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন কমিটি।

উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করা ই-ক্লাব ২০১৮ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের প্রান্তিক, নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক উদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার লক্ষ্যে সংগঠনটি ‘ভিন্নতা’ ও ‘প্রসার’ নামে দুইটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ই-ক্লাব   প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি   জেনারেল সেক্রেটারি রাবেয়া খাতুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close