মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      
প্রিয় ক্যাম্পাস
গবির মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যাম্পাসের মূল ফটকের সম্মুখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’ কর্মসূচির ব্যানার টানানোর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হতে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শেষ হয়।

জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রলীগের একটি ব্যানার দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা ব্যানারটি অপসারণ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) এজিএস সামিউল হাসানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশ এর গণ-অভ্যুত্থানের পর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা প্রতিবাদ কর্মসূচির নামে দেশের বিভিন্ন স্থানে ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। এরই অংশ হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে ব্যানারটি টানানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন এবং ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছেন।’

কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) এজিএস সামিউল হাসান বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজনীতি মুক্ত  শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নামে একটি ব্যানার টানানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে অবস্থান নেব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউও তাদের সহযোগিতা করার চেষ্টা করলে আমরা তার প্রতিবাদ ও প্রতিরোধ করব।’

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস। অরাজনৈতিক ক্যাম্পাসে কারা ব্যানারটি টানিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close