মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      
প্রিয় ক্যাম্পাস
খেলা শেষে হাবিপ্রবিতে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে মারামারি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ শেষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মধ্যে স্লেজিংকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১-এ ঘটনাটি ঘটে।  

প্রত্যক্ষদর্শী মতে, খেলায় ট্রাইবেকারে বিজয়ী হয় কৃষি অনুষদ। খেলায় দুই অনুষদের শিক্ষার্থীরা একে অপরকে স্লেজিং করতে থাকেন। কৃষি অনুষদের গোলরক্ষককে নেটের পিছন থেকে স্লেজিং করছিলো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। 

পরবর্তী খেলায় জিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয় কৃষি অনুষদের শিক্ষার্থীরা। একপর্যায়ে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে মারামারির সূত্রপাত ঘটে। 

কৃষি অনুষদের এক শিক্ষার্থীর বিরুদ্ধে খারাপ অঙ্গভঙ্গি দেখানোরও অভিযোগ রয়েছে। সেইসাথে ওই অনুষদের এক শিক্ষার্থী বেল্ট খুলে সংঘর্ষে জড়িয়ে পরারও অভিযোগ রয়েছে। 

জানতে চাইলে সহকারী প্রক্টর প্রফেসর আবুল কালাম বলেন, ‘আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে বসেছি। সবকিছু পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   অনুষদের শিক্ষার্থী   মারামারি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close