বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
প্রিয় ক্যাম্পাস
গবির মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মূল ফটকের পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ফেডারেশন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন সীমানাপ্রাচীরের লোহার রেলিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি ব্যানার ঝুলতে দেখেন শিক্ষার্থীরা। পরে সেটি সরিয়ে ফেলা হয়। তবে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছে, তা শনাক্ত করা যায়নি। ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ জানান। ‘গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজ থেকেও কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয় এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসাধারণ সম্পাদক সামিউল হাসান। এ ছাড়া ছাত্রদলের সভাপতি মো. নির্জনসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের রাজনৈতিক তৎপরতার অবসান ঘটেছে। এখন ধর্মঘটের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ক্যাম্পাসে ব্যানার টাঙানোও সেই অপচেষ্টার অংশ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান বিজয় বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। নিষিদ্ধ সংগঠন হয়েও ছাত্রলীগ উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব তৎপরতা রাজপথে মোকাবিলা করা হবে।

গকসুর সহসাধারণ সম্পাদক সামিউল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানার টাঙিয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার দাবি জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাদের সহায়তা করলে তাঁদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম সাইফুল্লাহ বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বা ছাত্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

অন্যদিকে আশুলিয়া থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় দেওয়া অঙ্গীকারনামায় দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার শর্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাসেও ক্যাম্পাসকে অরাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১৯ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দলীয় রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ করা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রায় ২৮ বছরের মধ্যে প্রথম ২৬ বছর কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে কর্মসূচি বা কমিটি গঠনের নজির ছিল না। তবে ২৭তম বছরে ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের কমিটি গঠনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতির কার্যক্রম শুরু হয়। এবার সেই ধারাবাহিকতায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close