কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং রোভার স্কাউটস সদস্যদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলেজ চত্বরের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ অনুষ্ঠানের আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহসীন, শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আয়ুব আলী, অর্থনীতি বিভাগের প্রধান মওদুদ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম এবং কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউটস সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম এবং ভূগোল বিভাগের প্রভাষক জনি কায়সার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের যাত্রাকে আনন্দমুখর করে তোলা হয়। এ সময় রোভার স্কাউটস সদস্যদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।
কেকে/ এসএমএন