রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে।’
কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
স্বেচ্ছাসেবক দলের এক নেতা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে ডিবি সদস্যরা বাবুকে আটক করেন। কথা আছে বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কেকে/ এসএমএন