ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) মনোনীত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছে রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এতে বলা হয়, এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন ও সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর দূরদর্শী, গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে এ সাফল্য অর্জিত হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, এ্যাবের ইতিহাসে নিজস্ব প্যানেল নিয়ে নির্বাচনে এ বিজয় দেশের সব জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক প্রকৌশলীর ঐক্য, অধিকার এবং পেশাগত মর্যাদা পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ ছাড়া নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতাদের অভিনন্দন জানানো হয়।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে প্রকৌশলীদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং পেশাগত উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অভিনন্দন বার্তায় রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশনের পক্ষ থেকে আইইবির সব সদস্য ও প্রকৌশলীর কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
কেকে/সাশ