সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিবিধ
আজ বিশ্ব গন্ডার দিবস, বিলুপ্তির ঝুঁকিতে পাঁচ প্রজাতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীতে নানা ধরনের দিবস পালিত হয়। এর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন বিশ্ব গন্ডার দিবস। আজ ২২ সেপ্টেম্বর। গন্ডার সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ দিবস পালিত হয়।

২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা ২২ সেপ্টেম্বরকে ‘বিশ্ব গন্ডার দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বর্তমানে পৃথিবীতে গন্ডারের পাঁচটি প্রজাতি টিকে আছে। এর মধ্যে আফ্রিকায় রয়েছে সাদা ও কালো গন্ডার। আর এশিয়ায় রয়েছে একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার।

তবে চোরাশিকার, বন ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে গন্ডারের অস্তিত্ব আজ হুমকির মুখে। বিশেষ করে অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে বিভিন্ন প্রজাতির গন্ডারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।

গন্ডার সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমকেও গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক সভা ও সচেতনতামূলক কর্মসূচি।

প্রাকৃতিক দুর্যোগ, চোরাশিকার ও বন ধ্বংসের মতো নানা কারণে গন্ডার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এখনই কার্যকর সংরক্ষণ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে এই প্রজাতি। গন্ডার রক্ষায় জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ শিকার বন্ধে কার্যকর উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় বিশ্ব গন্ডার দিবস।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব গন্ডার দিবস   বিলুপ্তি   ঝুঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close