শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
নাঙ্গলকোটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেফতার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে ফজলুল করিম নামের মুদি দোকানির বিরুদ্ধে। উপজেলার লক্ষীপদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফজলুল করিমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
জানা গেছে, ভিকটিম শিশুটি রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফজলুল করিমের মুদি দোকানে মুড়ি কিনতে যায়। এ সময় আশ-পাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের ভিতর নিয়ে গায়ে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় ফজলু। পরে শিশুটি ছাড়া পেয়ে দৌড়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলুল করিমকে গ্রেফতার করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থানায় মামলা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   শিশু ধর্ষণচেষ্টা   দোকানি গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close