বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
রাউজানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএনপি মনোনীত চট্টগ্রাম–৬ আসনের প্রার্থী গোলাম আকবর খোন্দকারের নির্দেশনায় এবং রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ জানাজায় সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই আবেগপূর্ণ উপস্থিতি স্পষ্ট করে দেয়—দেশ ও গণতন্ত্রের প্রতি তার নেতৃত্ব আজও জনগণের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো জানাজাকে এক ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনায় রূপ দিয়েছে।

উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন নোয়াপাড়া কলেজ মসজিদের খতিব মাওলানা মো. ছগির। জানাজায় অংশগ্রহণ করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিএনপি নেতা শফিউল আলম চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অসংখ্য মুসল্লি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাউজান   খালেদা জিয়া   গায়েবানা জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close