শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
ডিমলায় পিআইও অফিসে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার কার্য সহকারী
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৩০ লাখ ৮৩ হাজার ৫’শ টাকা আত্মসাত মামলায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী মশিউর রহমান। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরের সিও বাজার এলাকার মামুনুর রশিদের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মশিউর দিনাজপুর জেলার বিরল উপজেলার মশিউর রহমানের ছেলে।

সুত্র জানায়, ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে পাশ হওয়া বিভিন্ন প্রকল্পের বিল প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন কার্য সহকারী মশিউর রহমান। 

গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাবদ দুই দফায় ৩০ লাখ ৮৩ হাজার ৫শ টাকা অফিসে জমা না করে ডিমলা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেন তিনি।

ঘটনার পর থেকে অফিসে না আসা এবং যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ডিমলা থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাত মামলা করেন। 

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, বুধবার  দুপুরে র‌্যাব-১৩ ও সিপিসি-২ নীলফামারীর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close