বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
বগুড়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ৯:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার কাহালুতে মটর সাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে পুলিশে দিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বের) বিকেল সাড়ে ৪ টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে দুর্ঘটনাটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। এবংমালঞ্চা ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মন্জিলা বেগমের স্বামী।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪ টার দিকে মমতাজ উদ্দিন রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় মমতাজ উদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। বিকেল ৫ টার দিকে তিনি মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেল সহ চালক আব্দুস সালাম (১৮) ও আরোহী আব্দুর রাজ্জাককে আটক করেন।পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাদেরকে হেফাজতে নেন।

কাহালু থানার ওসি বলেন, “নিহত মমতাজ উদ্দিনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বৃদ্ধ নিহত   আটক ২  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close