বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর শহরের পরিচিত মোটরসাইকেল মেকানিক জুবায়ের সরদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার বাসিন্দা এবং জলিল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান চন্দ্রা কাউন্টার সংলগ্ন শুভ’র গ্যারেজে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক ও মালিকদের কাছে জুবায়ের ছিলেন অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত একজন মেকানিক। মোটরসাইকেল সারাতে গেলে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করতেন, যার কারণে অল্প সময়েই এলাকায় জনপ্রিয়তা পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ 


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close