বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
বুড়িচংয়ে আ.লীগ নেতা আবু তাহের ডিবির হাতে আটক
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহেরকে (৬০) আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ডিবি পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত. আব্দুল মজিদের ছেলে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম বলেন, আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/বি


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close