রোববার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২১ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
বিপিএল
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ফিফটিতে সিলেটকে হারাল রাজশাহী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের সাবলীল ফিফটিতে সিলেট টাইটান্সকে আট উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৯১ রানের লক্ষ্য তাড়া করে দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী, যেখানে শান্ত-মুশফিকের ১০০ ছাড়ানো জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর তিনটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ শুরু।

শান্ত ৬০ বলে ১০১ ও মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯১ রানের লক্ষ্যে তারা দুইজনে মিলে ১৩০ রান করেন ৭১ বলে। ১৯ দশমিক ৪ ওভারে দুই উইকেটে ১৯২ রান করে রাজশাহী। পারভেজ হোসেন ইমন ঝড় তোলার পরে ৫ উইকেটে ১৯০ রান করেছে সিলেট।

পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে থামেন পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। 

ওপেনার রনি তালুকদার এই আফগানের সাথে ৩২ রানের জুটি গড়েন। তারপর ক্রিজে নামেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় হয়নি। ২৫ বলে ৩৬ রান আসে। 

আফিফ হোসেনকে নিয়ে ইমন স্বরূপে ফেরেন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করেন। আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছয়।

সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।

এই জয়ে শান্ত-মুশফিকের ব্যাটিং দৃঢ়তা ও অভিজ্ঞতার প্রমাণ মিলেছে রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংসে। লক্ষ্য তাড়ায় আত্মবিশ্বাসী এই পারফরম্যান্স দলটির টুর্নামেন্টে অবস্থান আরও শক্ত করল, আর সিলেট টাইটান্সকে ভুগতে হলো শেষ ওভারের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার মূল্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শান্তর সেঞ্চুরি   মুশফিকের ফিফটি   সিলেট   রাজশাহী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close