শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
বিপিএল’র প্রথম দিনেই বিভিন্ন অভিযোগে আটক ৬
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে সিলেটে। তবে প্রথম দিনেই জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচের সময় তাদের আটক করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, “একজনের কাছ থেকে জাল টিকিট, অর্থাৎ নাম্বার ছাড়া টিকিট পাওয়া যায়। অন্যদের কাউকে খেলোয়াড়দের ড্রেসিং রুমে প্রবেশ করার সময়, কাউকে নিয়ম না মানার কারণে আটক করা হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে।”

এছাড়াও তিনি আরও জানান, “জাল টিকিট ওই দর্শক কোথায় পেয়েছিলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আটকৃতদের বিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিপিএল   অভিযোগে আটক ৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close