শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
বিপিএলে উদ্বোধনী দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নোয়াখালী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ২৬.১২.২০২৫ ৮:০৭ পিএম

নানা নাটকিয়তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। অপরদিকে টস হেরে ফিল্ডিংয়ে নোয়াখালী এক্সপ্রেস।
 
সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচ শুরু হয়েছে রাত পৌনে ৮টায়।

বিপিএলের এবারের আসর শুরুর আগে দুই ভিন্ন প্রেক্ষাপটে বিতর্কের জন্ম দিয়েছিল চট্টগ্রাম ও নোয়াখালী। আর্থিক সমস্যার কথা জানিয়ে শেষ মুহূর্তে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিসেস। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও অনিশ্চয়তা তৈরি হয়েছিল খেলোয়াড়দের পারিশ্রমিক পাওয়া নিয়ে। বিসিবি অবশ্য নিশ্চিত করেছে পরিশোধের।
 
অন্যদিকে মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্বে আগের দিন দুপুরে অনুশীলন বয়কট করেছিলেন নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়েল। বিকেলের মধ্যে মনোমালিন্য দূর হলে তারা আবার ফিরে আসেন।
 
আগের দিনের সেসব নাটকীয়তা, অনিশ্চয়তা ও বিতর্ক দূরে ঠেলে অবশেষে মাঠে নেমেছে দুদল। চট্টগ্রাম তাদের একাদশ সাজিয়েছে দুজন বিদেশিকে দিয়ে। ফ্র্যাঞ্চাইজিটি পর্যাপ্ত বিদেশিকে দলে ভেড়াতে না পারায় চার জনকে খেলানোর সুযোগ কাজে লাগাতে পারছে না। তবে দেশি ও বিদেশির সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে নোয়াখালী।
 
চট্টগ্রাম রয়্যালস একাদশ: 

মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মীর্জা তাহির বাইগ।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: 

মাজ আহমেদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসান উল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিপিএল   উদ্বোধনী ম্যাচ   নোয়াখালী  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close