কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা মো. গোলাম কিবরিয়া ভূইঁয়া এলইডি টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বেজুরা উচ্চ বিদ্যালয় মাঠে বেজুরা যুব সংঘ কমিটির আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উঠিয়ে খেলার সূচনা করা হয়।
এতে বেজুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম কিবরিয়া ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসাইন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত প্রার্থী যোবায়ের আহমেদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া।
উপস্থিত ছিলেন মাসুদ আলী হায়দার, মো. বদরুল হাসান রাব্বু, মো. দুলাল মিয়া, মো. মনিরুজ্জামান ভূইঁয়া তকদির, আবদুল ওয়াদুদ, জুয়েল আহাম্মেদ ভূইঁয়া, মসিউর রহমান চঞ্চল, হানিফ ভূইঁয়া রুজু।
হাজার হাজার ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন। সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কেকে/এমএ