শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজধানী
সরে দাঁড়ালো জামায়াত, মনোনয়নপত্র জমা দেননি মাসুদুজ্জামান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম আপডেট: ২৯.১২.২০২৫ ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শেষ দিনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। মনোনয়ন নিয়ে চরম নাটকীয়তার জন্ম দিলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি আলোচিত প্রার্থী মাসুদুজ্জামান।

তবে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী: মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ গিয়াস উদ্দিন। সাবেক এমপি গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৩ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির ও উপজেলা অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মোট ৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে: নারায়ণগঞ্জ-১ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে ৮ জন জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ-২ আসনে ১৩ জনের বিপরীতে ১০ জন। নারায়ণগঞ্জ-৩ আসনে ১৭ জনের বিপরীতে ১৩ জন। নারায়ণগঞ্জ-৪ আসনে ৩০ জনের বিপরীতে ১৫ জন। নারায়ণগঞ্জ-৫ আসনে ২২ জনের বিপরীতে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন: জামায়াত-এনসিপি জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এড. আব্দুল্লাহ আল আমিন বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের মুফতী মনির হোসেন কাসেমী

নারায়ণগঞ্জ-৫ আসনে: মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন

নারায়ণগঞ্জ-৩ আসনে: ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া উল্লেখযোগ্য।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   মনোনয়নপত্র   মাসুদুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close