শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজধানী
খোলা কাগজের রোকসানা সুমি সড়ক দুর্ঘটনায় আহত
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খোলা কাগজ পত্রিকার সহ-সম্পাদক নূরে রোকসানা সুমি। এসময় তার স্বামী আজকালের খবর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার কাওছার আল হাবীব সঙ্গে ছিলেন। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলায় হোটেল রেডিসনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বাইকে করে কাওছার ও সুমি দম্পতি তাদের কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে কুর্মিটোলা অতিক্রম করার সময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত পথচারি ও পুলিশ এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন।

এ সময় পুলিশ তাদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও তারা তা না করে অফিসে যান। অফিসে প্রাথমিক চিকিৎসার পর ব্যথা বাড়লে সহকর্মীদের সহযোগিতায়  তাদের হাসপাতালে নেওয়া হয়। 

আরও জানা যায়, এ দম্পতি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুমিকে সিটি স্ক্যান ও কাওছারকে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করতে পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে কাওছারের পাজরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। 

আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবীর হোসেন বলেন, “সুমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। এছাড়াও হাত-পা ও কোমরে গুরুতর আঘাত পেয়েছে। অপরদিকে কাওছার বুকের বা পাজরের হাড়ে আঘাত পেয়েছে, যা গুরুতর।”

আহত নুরে রোকসানা সুমি বলেন, “বতর্মানে আশিয়ান হাসপাতালে আছি। আমি মাথা-কপাল, হাত-পা আর কোমরে গুরুতর আঘাত পেয়েছি। আর কাওছারের বুকের বাম পাজরে ফ্র্যাকচার হয়েছে। তিনি ব্যথায় নড়াচড়াও করতে পারছেন না।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   খোলা কাগজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close