মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজধানী
প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া : আইইবি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, রাজধানীর প্রাণকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের একাডেমি উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। প্রকৌশলীদের স্বপ্নের, আশার এবং উন্নয়নের বাতিঘর ছিলেন খালেদা জিয়া।' 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি’র কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আইইবির আজীবন সদস্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আইইবির নেতৃবৃন্দ স্মৃতি চারণ করে এইসব কথা বলেন। 

কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close